চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে পিস্তল-গুলিসহ ১জন আটক

রামদা হাতে অস্ত্র পাচার

চাঁপাইনবাবগঞ্জের বিলভাতিয়া সীমান্তে পিস্তল-গুলিসহ ১জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিলভাতিয়া সীমান্ত এলাকায় ৫৯ বিজিবির টহল দলের হাতে ১টি দেশী পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ ১জনকে আটক করা হয়েছে। এ সময় একজন পালিয়ে যায়। আটক আসামি হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের নুর মোহাম্মদের ছেলে বুদ্দু (৪২)। পলাতক চোরাকারবারী হচ্ছে, একই এলাকার নেক মাহমুদের ছেলে আশরাফুল ইসলাম (৪৮)। প্রেস বিজ্ঞপ্তিতে ৫৯ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ৩০ আগস্ট সন্ধ্যা ৭ টা থেকে ৯ টার মধ্যে বিলভাতিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে বিপুল পরিমান মাদক চোরাচালানের সম্ভাবনা রয়েছে। প্রেক্ষিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়ার দিক নির্দেশনায় বিলভাতিয়া বিওপির নায়েক মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার দায়পুকুরিয়া ইউনিয়নের বিলভাতিয়া বিলের মধ্যে ওঁৎ পেতে থাকে। একপর্যায়ে ২ জন মাদক চোরাকারবারী মাদকদ্রব্য সংগ্রহ করার জন্য শূণ্য লাইনে গমনের প্রাক্কালে টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে ধাওয়া করে। এ সময় ১ জন চোরাকারবারীর হতে রাম দা এবং অপর চোরাকারবারীর হাতে ১টি ব্যাগ দেখা যায়। ধাওয়া দিয়ে বুদ্দু কে ধরা গেলেও অপরজন অন্ধকারে পালিয়ে যায়। পরে আটক আসামির হাতে থাকা ব্যাগটি তল্লাশী করে ১টি দেশী পিস্তল এবং ১ রাউন্ড গুলি পাওয়া যায়। আটককৃত আসামীকে শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। পালিয়ে যাওয়া আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া অস্ত্র উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *