শিবগঞ্জে পরীক্ষায় নকলের দায়ে ৪৩ শিক্ষার্থী বহিস্কার- ১০ শিক্ষককে অব্যাহতি

শিবগঞ্জে পরীক্ষায় নকলের দায়ে ৪৩ শিক্ষার্থী বহিস্কার- ১০ শিক্ষককে অব্যাহতি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৪৩ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এছাড়াও ওই কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে ১০ শিক্ষককে চলতি বছরে যে কোন পাবলিক পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষার্থীদের কাছে বই, বইয়ের পাতা ও মোবাইল পাওয়ায় তাদেরকে বহিস্কার করা হয়। বৃহস্পতিবার দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে তাদেরকে বহিস্কার করা হয়। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াত এই বহিস্কারাদেশ দেন। ইউএনও আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি, কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে। এমন খবর পেয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বইয়ের পাতা ও বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিলেন তারা। তিনি আরও জানান, নকলের দায়ে মোট ৪৩ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে ৪০ জনের কাছে বই ও বইয়ের ছেঁড়া পাতা পাওয়া যায় এবং ৩ জনের কাছে মোবাইল পাওয়া যায়। অন্যদিকে, ১০ জন শিক্ষককে দায়িত্ব অবহেলার কারনে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *