নবাবগঞ্জ সরকারি কলেজে ৫০০ কেভিএ সাব-স্টেশনের উদ্বোধন

নবাবগঞ্জ সরকারি কলেজে ৫০০ কেভিএ সাব-স্টেশনের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘নবাবগঞ্জ সরকারি কলেজ’ ক্যাম্পাসে ৫০০ কেভিএ সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার এই সাব স্টেশনের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মাযহারুল ইসলাম তরুসহ অন্যরা। চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এই সাব স্টেশনটি নির্মাণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাব স্টেশনটি উদ্বোধন হওয়ায় সরকারি কলেজের ল্যাব, পরীক্ষাগারসহ অন্যান্য অফিসে বিদ্যুৎ সমস্যার সমাধান হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *