নাচোলে সাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ ॥ আহত ৩

নাচোলে সাইকেল-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-১ ॥ আহত ৩

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মোটরসাইকেল ও বাইসাইকেল দুর্ঘটনায় ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়েছে। নিহত যুবক হচ্ছে, শিবগঞ্জ উপজেলার মৃত বেলাল উদ্দিনের ছেলে জিয়াউর রহমান জিয়া (৪০)। তিনি দীর্ঘদিন যাবত নাচোল উপজেলার কসবা ইউনিয়নের কালইর (কাঁঠালা পাড়ার) গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি কসবা ইউনিয়নের চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাবের বোন জামাই। আহতরা হলেন, চৌপুকুরিয়া গ্রামের মৃত নূহ আলমের ছেলে মোহাম্মদ নাজু (৫৫), পাথরঘাটা গ্রামের শফিকুল ইসলামের ছেলে সুজন আলী (৪০) এবং কালইর গ্রামের একরামুল হক এর ছেলে মুস্তাকিম (৩২)
নাচোল থানার তদন্ত অফিসার জামিরুল ইসলাম মোটরসাইকেল দুর্ঘটনায় ১জন নিহত ও ৩ জন আহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, পহেলা সেপ্টেম্বর শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে মোটরসাইকেল যোগে ৩জন আরোহী নাচোল হতে নিজ বাড়ি ফেরার পথে উপজেলার চৌপুকুরিয়া কাজলা নামক স্থানে পাকা রাস্তার উপর একটি মোটরসাইকেল অপর আরেকটি বাইসাইকেলকে বাঁচাতে গিয়েও ধাক্কা লেগে ঘটনাস্থলেই রাস্তায় ছিটকে পড়ে জিয়াউর রহমান জিয়া নিহত হয়।
এসময় অপর ৩ জন যুবক গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাচোল ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সুজন আলী ও মোস্তাকিমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং অপর জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *