মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রনোদনা দিল কৃষি অফিস

মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রনোদনা দিল কৃষি অফিস

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাসকলাই উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ২শ কৃষককে প্রনোদনা দেয়া হচ্ছে। রোববার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার।এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন কর্মকর্তা ফিরোজ আলী, এসওপিপিও সেরাজুল ইসলাম সহ অন্যরা। প্রসঙ্গত: চলতি অর্থ বছরের খরিপ-২ মৌসুমে উপজেলার ৮ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ১২০০ কৃষক প্রত্যেকে ৫ কেজি করে বীজ ও ১৫ কেজি করে সার পাবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *