নাঙ্গলকোটে লেখকদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা

নাঙ্গলকোটে লেখকদের সাপ্তাহিক সাহিত্য আড্ডা

কুমিল্লার নাঙ্গলকোটে লেখক-সাংবাদিকদের সংগঠন নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের উদ্যোগে সাপ্তাহিক সাহিত্য আড্ডা শনিবার বিকালে নাঙ্গলকোট বাজার এনসিসি ব্যাংকের নীচতলায় নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কবি ও কলামিস্ট আজিম উল্যাহ হানিফের প্রাণবন্ত সঞ্চালনায় সাহিত্য আড্ডায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাপ্তাহিক সময়ের দর্পণ সম্পাদক ও লেখক এএফএম শোয়ায়েব। তিনি বলেন-‘উপজেলা ভিত্তিক সংগঠন হিসেবে প্রতি সাপ্তাহে একদিন একঘন্টা করে সাহিত্য আড্ডার আয়োজন করা, এই ধারাবাহিকতা রক্ষা করা সত্যি কঠিন। বিগত ১৪টি বছর ধরে নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন যে সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে, আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি।’ সাহিত্য আড্ডায় উপস্থিত ছিলেন-আবদুর রহিম বাবলু, ব্যবসায়ী কলিম উল্যাহ, আরমান, সুলতান আহমদ, মো: ইমতিয়াজ আলশ আবির, শফিউল ইসলাম, আরমান হোসেন জনি, রাতুল হাছান সামি। সাহিত্য আড্ডায় সভাপতিত্ব করেন সাংবাদিক ডা. একে এম মারুফ হোসেন। উল্লেখ্য, সাহিত্য আড্ডা প্রতি শনিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত হচ্ছে, আড্ডা সবার জন্য উম্মুক্ত।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *