শিবগঞ্জে বালাইনাশক পরিবেশক সমিতির সাধারণ সভা

শিবগঞ্জে বালাইনাশক পরিবেশক সমিতির সাধারণ সভা

শিবগঞ্জে বালাইনাশক পরিবেশক সমিতির সাধারণ সভা হয়েছে। রবিবার দুপুরে ‘দ্যা ফরেস্ট ক্যাফে শিবগঞ্জ’ এ বালাইনাশক পরিবেশক সমিতির আয়োজনে বালাইনাশক পরিবেশক সমিতির সভাপতি আলহাজ্ব ইউসুফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ ড. পলাশ সরকার। এসময় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ হাটিক কালচারের উপপরিচালক ড. বিমল কুমার প্রামানিক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক মোছাঃ রহিমা খাতুন, শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বালানাশক পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ তাসদিকুল ইসলামসহ উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির সদস্যরা। বক্তারা, শিবগঞ্জ উপজেলা বালাইনাশক পরিবেশক সমিতির বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাধারণ সভায় আলোচনা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *