জয়পুুরহাটে আপন শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক

জয়পুুরহাটে আপন শিশু মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা আটক

জয়পুরহাটে আপন ১০ বছরের কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। জয়পুরহাট পৌর শহরের তাতি পাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে জয়পুুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। আটককৃত-সাইফুল ইসলাম একই এলাকার বাবু মিয়ার ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বলেন, শিশুটির মা একটি রেস্টুরেন্টে কাজ করতেন। সেই কারণে বাড়িতে কেউ না থাকার সুযোগে সাইফুল তার আপন ১০ বছরের কন্যা শিশুকে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি কান্না করলে সাইফুল ভয় দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলে। পরে তার মা বাসায় আসলে শিশুটি তার মাকে সকল বিষয় খুলে বললে। এ ব্যাপারে শিশুটির মা নিজে বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ধর্ষণের চেষ্টাকারী বাবা সাইফুল ইসলামকে পুলিশ আটক করেছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *