শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার মালামালসহ একজন চোর আটক

শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার মালামালসহ একজন চোর আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান চালিয়ে চুরি করা বৈদ্যুতিক ট্রান্সফরমার মালামালসহ মাহবুব হোসেন বাবু (৩৫) নামে এক চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত চোর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর উপরচাকপাড়া গ্রামের মৃত্যু চেনুর ছেলে। শনিবার শিবগঞ্জ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তা ও স্থানীয়দের সহায়তায় অভিযান চালিয়ে বৈদ্যুতিক ট্রান্সফরমার চোর মাহবুব হোসেন বাবু কে ট্রান্সফরমার মালামালসহ উপর চাকপাড়া এলাকা থেকে থেকে গ্রেপ্তার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ বলেন, স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রান্সফরমার মালামালসহ চোর চক্রের একজন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তার কাছে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভেতর থেকে তামার তার উদ্ধার করা হয়। এব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *