চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে যৌথ অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় জাল রুপি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ গোয়েন্দা সংস্থা ও ৫৯ বিজিবির আজমতপুর ক্যাম্পের যৌথ অভিযানে ৫ লাখ টাকা মূল্যের ভারতীয় জাল রুপি উদ্ধার হয়েছে। তবে এই অভিযানে কেউ গ্রেপ্তার হয় নি। জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর গ্রামে অভিযানটি চালানো হয়। অভিযানে চোরাকারবারী রজিবুল বিজিবি’র উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পলাতক ব্যক্তি শিবগঞ্জ উপজেলার আজমতপুর গ্রামের তৈয়ব আলী তেনুর ছেলে রজিবুল (২৮)। পরে তার বাড়িতে তল্লাশী চালিয়ে ৫ লাখ টাকার ভারতীয় জাল রুপি ও একটি ভারতীয় সিম উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *