চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে কিশোর গ্যাং লিডার গ্রেফতার

বিভিন্ন মাদক ও ক্ষুরসহ কিশোর গ্যাং বিরোধী অভিযানে কিশোর গ্যাং এর এক লিডারকে গ্রেফতার করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটক গ্যাং লিডার হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মসজিদপাড়ার সনু’র ছেলে মোঃ রাহিমুল ইসলাম রাহিম (২৫) (মুলহোতা)। এসময় তার কাছ থেকে একটি ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি, গ্যাসলাইটার উদ্ধার করা হয়।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১১ সেপ্টেম্বর রাত্রী আনুমানিক সোয়া ১২টার দিকে চাঁপাইনববাগঞ্জ সদর হাসপাতাল এর রজনীগন্ধা বিল্ডিং কোয়ার্টার এর সামনে কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় কিশোর গ্যাং গ্রুপের লিডার রাহিমুল ইসলাম রাহিম (২৫) (মুলহোতা) কে ক্ষুর, হেরোইন, গাঁজা, কলকি, গ্যাসলাইটারসহ গ্রেফতার করে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামী কিশোর গ্যাং গ্রুপের সক্রিয় সদস্য এবং গ্যাং লিডার। এলাকায় নিয়মিত ছিনতাই, চাঁদাবাজি এবং মোবাইল চুরির ঘটনায় তারা জড়িত। এছাড়াও নানা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তারা শোডাউন দেয়। এ সংক্রান্ত নানাবিধ অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আসামীকে উল্লেখিত আলামত সহ আটক করা হয়। তার নামে পূর্বে একটি মামলা রয়েছে। এঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *