পোরশায় অভিভাবকদের বই উপহার দিলেন চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ

পোরশায় অভিভাবকদের বই উপহার দিলেন চেয়ারম্যান মঞ্জুর মোরশেদ

নওগাঁর পোরশা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী অভিভাবকদের বই উপহার দিয়েছেন। মঙ্গলবার তার নিজ প্রতিষ্ঠান গাঙ্গুরিয়া ডিগ্রি কলেজ অফিস কক্ষে অভিভাবকদের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নজীবনী মুলক একটি বই ও একটি কোরআন শরীফ উপহার হিসাবে তুলে দেন। তিনি সচেতন অভিভাবকদের সাথে অন্য অভিভাবকদের উৎসাহিত করতে এ পদক্ষেপ নিয়েছেন বলে জানান। এসময় বাংলা বিভাগের সহকারি অধ্যাপক আনিছুর রহমান বুলবুল, ইসলাম শিক্ষা বিভাগের খোরশেদ আলম ও প্রকৌশল অংকন ও ওয়ার্কশপ প্রাক্টিস বিভাগের পরিদর্শক আবু রাইহান সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *