গোমস্তাপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি টূর্ণামেন্টের সমাপনী

গোমস্তাপুরে গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি টূর্ণামেন্টের সমাপনী

গোমস্তাপুর উপজেলা ৫০তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির টূর্ণামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হযেছে। উপজেলা ম্যধমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে বিকেলে রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম। প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। বক্তব্য রাখেন, রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোর্শেদ, বহিপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির, উপজেলা গ্রীষ্মকালীন আন্তঃস্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সভাপতি জাহাঙ্গীর হোসেন, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাবুল হক, রহনপুর জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল করিম, চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় বনাম সন্তোষপুর বয়েজ একাডেমি ফুটবল খেলায় ৩-১ গোলে সন্তোষপুর বয়েজ একাডেমিকে পরাজিত করে। আলোচনা শেষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *