র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

র‌্যাবের হাতে হেরোইনসহ আটক ২

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর পুরাতন গ্রামে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃতরা হচ্ছে, জেলার শিবগঞ্জ উপজেলার বাজিতপুর গ্রামের মোঃ ফয়েজ উদ্দিনের ছেলে (মূলহোতা) মোঃ তোজাম্মেল হক (৩৭) ও একই এলাকার মৃত লায়েস উদ্দিনের ছেলে মোঃ মাসুদ রানা (৪৫)।
র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর রাত সাড়ে ৩টার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর পুরাতন গ্রাম এলাকায় অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ তোজাম্মেল হক ও মোঃ মাসুদ রানা কে ১০০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে। আটকের পরে জিজ্ঞাসাবাদে মাসুদ রানা জানায়, সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে মোঃ মাসুদ রানা এর বাড়ীতে হেফাজতে রাখে। আভিযানিক দলটি তাকে নিয়ে তাৎক্ষণিকভাবে উক্ত ব্যক্তির বাড়িতে গিয়ে তল্লাশি করে তার ঘর থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে এবং তাকে আটক করে। জিজ্ঞাসাবাদে সে আরও জানা যায়, যে মো: তোজাম্মেল হক প্রায়শঃই মাদক ক্রয় করে উক্ত ব্যক্তির কাছে হেফাজতে রেখে তার মাধ্যমে এলাকার বিভিন্ন ¯’ানে সরবরাহ করত। এ ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *