চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান
যুগ্মসচিব হিসেবে পদন্নতি হওয়ায় লিয়াকত আলী জুয়েল কে চাঁপাইনবাবগঞ্জে সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃতি সন্তান মোহাঃ লিয়াকত আলী জুয়েল, (উপ-সচিব) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পদোন্নতি পেয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মুকুল ফুলেল শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক এম কোরাইশি মিল্লু, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গৌরী চন্দ সিতু, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ জেলার কাউন্সিলর শেখ ফরিদ সায়েম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য মোঃ কামাল আহমেদ ছোটকা, মোঃ তৌফিজুর রহমান পুতুল, সালামত ওস্তাদ, মোঃ বদিউজ্জামান জামান বুধু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান রজুসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ ও ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়বৃন্দ। অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া অফিসার জেলা খেলাধুলার উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Leave a Reply