শিবগঞ্জে গ্রামপুলিশদের মাঝে পোশাক-সরঞ্জামাদী বিতরণ

শিবগঞ্জে গ্রামপুলিশদের মাঝে পোশাক-সরঞ্জামাদী বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৫০ জন গ্রামপুলিশের মাঝে পোশাক ও নানান সরঞ্জামাদী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এসব পোশাক ও সরঞ্জামাদী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। এ সময় তিনি বলেন, দেশের উন্নয়নে গ্রামপুলিশের ভূমিকা অনেক। বর্তমানে সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে গ্রাম পুলিশের অনেক অবদান রয়েছে এবং ভবিষ্যতে শিবগঞ্জের গ্রাম পুলিশদের অনেক বেশী ভূমিকা রাখার আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ প্রমূখ। এর আগে জেলা প্রশাসক শিবগঞ্জ থানা ও উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *