নাচোলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খুরশেদ মোল্লা (খ.ম) সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ষষ্ঠ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার সকালে খ.ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শ.ম আব্দুস সামাদ আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল সরকারি কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ইউএইচও ডাঃ সুলতানা পাপিয়া, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, বীর মুক্তিযোদ্ধা কমন্ডার মতিউর রহমান, মুন্সি হমরত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। শেষে বিদায়ীদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উল্লেখ্য, এবছর খ, ম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ১০৩ জন এসএসসি পরিক্ষার্থী অংশ নিচ্ছে।

Leave a Reply