জয়পুুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ড

জয়পুুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ড

জয়পুরহাট মাদকের পৃথক দুটি মামলায় একজনের যাবজ্জীবন ও একজনের ১০ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের পৃথকভাবে ৫০ হাজার ও ১০ হাজার টাকা জরিমানাও করা হয়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জয়পুরহাটের স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক অতিরিক্ত জেলা জজ আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের নুরুল ইসলাম মন্টুর ছেলে আপেল প্রামানিক ওরফে আপন। এছাড়া ১০ বছর দণ্ডপ্রাপ্ত একই উপজেলার পশ্চিম কড়িয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে মাহফুজুর রহমান। তারা দুজনেই পলাতক রয়েছেন। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৫ নভেম্বর রাতে গোপন সংবাদ পেয়ে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের সৈয়দ আলীর মোড় এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় বস্তার মধ্যে রাখা ১৩৯ বোতল ফেনসিডিলসহ আপেল প্রামানিককে গ্রেফতার করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের পর আদালত আজ তাকে যাবজ্জীবন কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা অর্থদন্ড করেন। অন্যদিকে, ২০২২ সালের ৬ মার্চ গোপন সংবাদ পেয়ে পাঁচবিবি উপজেলার কড়িয়া গ্রামে মাহফুজুর রহমানকে আটক করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করলে একটি খড়ের গাদা থেকে ৬৭ বোতল ফেনসিডিল ও ১১ বোতল ফারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে আজ আদালত তাকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *