ভোলাহাটে দুটি অবৈধ ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

ভোলাহাটে দুটি অবৈধ ক্লিনিকের কার্যক্রম বন্ধের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অবৈধ ২টি ক্লিনিক জনসেবা ডায়গনস্টিক সেন্টার ও সাইফুন্নেসা মকবুল দাতব্য চিকিৎসালয়ের কার্যক্রম বন্ধ করার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী অবৈধ ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে অভিযানের অংশ হিসেবে শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান অভিযান পরিচালনা করেন। এসময় নিরাময় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নামের আরও একটি ক্লিনিককে বিধি মোতাবেক ক্লিনিকের কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেয়া হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুব হাসান বলেন, দুটো ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তাদের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশনা না মানলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়ম-বিধি মেনেই স্বাস্থ্য সেবা পরিচালনা করতে হবে। সরকারের নির্দেশ লাইসেন্সবিহীন একটি প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *