শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

শিবগঞ্জের দাইপুখুরিয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদের ২০২২/২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে দাইপুকুরিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলোমগীর রেজা। ইউপি সচিব লতিফের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল। সম্মানিত অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাহাব উদ্দিন, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ কে এম আজমুল হক বাদশা, সাধারণ সম্পাদক আবু আবু জাফর লালন, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইসরাফিল হক সহ ইউপি সদস্যগণ এবং দাইপুখুরিয়া ইউনিয়নের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে ইউপি সচিব ২০২২/২৩ অর্থ বছরের বাজেটের বিবরণসহ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট আয় ৩৭,৪০৬,১২০ টাকা, মোট ব্যয় ৩৭,২১৬,১২০ ও মোট উদ্ধৃত্ব ১৯০,০০০ টাকা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *