নাচোল বিভিন্ন ভাতা ভোগীদের নিয়ে এম.পি জিয়াউর’র মতবিনিময়

নাচোল বিভিন্ন ভাতা ভোগীদের নিয়ে এম.পি জিয়াউর’র মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকার বিভিন্ন ভাতা ভোগীদের নিয়ে এমপি জিয়াউর রহমানের মতবিনিময় সভা হয়েছে। বৃহস্পতিবার বিকেপঠ নাচোল কেন্দ্রীয় ঈদগাগ মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু’র সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাচোল উপজেলা আ’লীগের সভাপতি আবুল হোসেন,সাধারণ সম্পাদক আব্দুল কাদের, কসবা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি, উপজেলা আলীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাস, প্যানেল মেয়র তারেক রহমান ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন। অনুষ্ঠান সঞ্চলনা করেন নাচোল পৌর সভার লাইসেন্স পরিদর্শক আহসান হাবীব। প্রধান অতিথি বর্তমান সংকারের উন্নয়ন ও তার নির্বাচনী এলাকার উন্নয়ন মুলক কর্মকান্ড তুলে ধরেন এবং বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করেন। পরে আসন্ন দাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *