বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপার

শারদীয় দূর্গাপুজার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেছেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ও পুলিশ সুপার মো. ছাইদুল হাসান পিপিএম সেবা। রবিবার রাতে সদর উপজেলার বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দির, জেলা শহরের চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দিরসহ বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন। এসময় মন্ডপে আগত ভক্তদের উদ্যেশ্যে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার। এসময় ডিসি ও এসপি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ, যেখানে নেই কোন সাম্প্রদায়িকতা। উৎসব মূখর পরিবেশে এ উৎসব উদযাপনে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আপনাদের পাশে রয়েছে। এসময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আনিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবুল কালাম সাহিদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা খাঁন, সদর মডেল থানার অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন, চরজোতপ্রতাপ দূর্গামাতা ঠাকুরানী মন্দির কমিটির সভাপতি বাসুদেব নন্দী, সাধারণ সম্পাদক অজিত দাসসহ অন্যান্যরা। এর আগে শিবগঞ্জ উপজেলার বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *