জামিনে মুক্তি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মেয়র মোখলেসুর রহমান

জামিনে মুক্তি পেয়েছেন চাঁপাইনবাবগঞ্জের মেয়র মোখলেসুর রহমান

উচ্চ আদালত থেকে পাওয়া জামিনে মুক্তি পেয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার থেকে বের হয়েছেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালক আলহাজ¦ মোখলেসুর রহমান। রবিবার বিকেলে জেলা কারাগারে জামিনের কাগজ এসে পৌছালে, কারগারের নির্ধারিত নিয়ম শেষে বিকাল ৫টা ২০ মিনিটে কারাগার থেকে বের হন মেয়র মোখলেসুর রহমান।

এসময় কারাগারের বাইরে থাকা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁকে সাথে নিয়ে একটি আনন্দ র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জোসনারা পার্কে গিয়ে শেষ হয়। সেখানে মেয়র বক্তদের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত হন। জেলগেটে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো রুহুল আমিন, দপ্তর সম্পাদক আরিফুর রেজা ইমন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিকসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *