আদালতে ফিরলো কালো কোট-গাউন

আদালতে ফিরলো কালো কোট-গাউন

তাপমাত্রা কমে আসার প্রেক্ষাপটে অধস্তন আদালতে শুনানির সময় ২২ অক্টোবর/২৩ রোববার থেকে আইনজীবীদের নিয়মিত পোশাক কালো কোট ও গাউন পরিধানের বাধ্যবাধকতা কার্যকর হয়েছে। অতিরিক্ত তাপপ্রবাহের কারণে গত ১৩ মে/২৩ এ দুটি পোশাক পরিধানের ওপর বাধ্যবাধকতা তুলে নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্ট প্রশাসনের নতুন করে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীদের মামলা শুনানিকালে পরিধেয় পোশাক সংক্রান্ত গত ১৩ মে’র দেয়া বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলো। ২২ অক্টোবর/২৩ থেকে এ বিজ্ঞপ্তি কার্যকর হয়। গত ১৩ মে তাপপ্রবাহের কারণে দেশের অধস্তন আদালতে শুনানির সময় আইনজীবী-বিচারকদের কালো কোট ও গাউন পরিধানের যে বাধ্যবাধকতা ছিল, তা তুলে দেয়া হয়েছিল। ওইদিন সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেন তৎকালীন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তখন প্রধান বিচারপতির নেয়া ওই সিদ্ধান্ত বিজ্ঞপ্তি আকারে জারি করেছিল সুপ্রিমকোর্ট প্রশাসন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের বিভিন্ন আইনজীবী সমিতির আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতির সঙ্গে সুপ্রিমকোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের আলোচনা ক্রমে এ বিষয়ে সিদ্ধান্ত নেন। সিদ্ধান্ত অনুসারে দেশের সব অধস্তন দেওয়ানি ও ফৌজদারি আদালত ও ট্রাইব্যুনালের বিচারকরা এবং আইনজীবীরা ক্ষেত্রমত সাদা ফুলশার্ট বা সাদা শাড়ি/সালোয়ার কামিজ ও সাদা নেক ব্যান্ড/কালো টাই পরিধান করবেন। এক্ষেত্রে কালো কোট এবং গাউন পরিধান করার আবশ্যকতা নেই। এ নির্দেশনা পরবর্তী নির্দেশ প্রদান না করা পর্যন্ত বলবৎ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন। বাংলাদেশের প্রধান বিচার পতির আদেশক্রমে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মোঃ গোলাম রাব্বানী স্বাক্ষরিত
গত ১৮ অক্টোবর/২৩ দেয়া নতুন বিজ্ঞপ্তিতে বিগত ১৩ মে’র বিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করা হলে, সে অনুযায়ী দেশের অধস্তন আদালতে শুনানির সময় বিচারক ও আইনজীবীদের পরিধানে ছিল কালো কোট ও গাউন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *