৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধারসহ আটক ১ ॥ পলাতক ৬

৫৯ বিজিবি’র ফেন্সিডিল উদ্ধারসহ আটক ১ ॥ পলাতক ৬

গোপন সংবাদে অভিযান চালিয়ে আজমতপুর সীমান্তে ফেন্সিডিল ও মোবাইল ফোনসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জস্থ রহনপুর ৫৯ বিজিবি সদস্যরা। জেলার শিবগঞ্জ উপজেলার মোল্লাটোলা তেলকূপী গ্রামের মৃত শমসের আলীর ছেলে মোঃ তরিকুল ইসলাম (৩৫)। এসময় ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। রহনপুর ৫৯ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে এক প্রেসনোটে জানান, নিজস্ব তথ্যের ভিত্তিতে ৩১ মে আনুমানিক রাত পৌনে ৩টার দিকে আজমতপুর বিওপির নাঃ সুবেঃ শ্রী ধীরেন্দ্রনাথ সরকার এর নেতৃত্বে টহল দল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮০/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ তরিকুল ইসলাম কে ৯২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোনসহ আটক করতে সক্ষম হয়। অভিযান পরিচালনাকালে আজমতপুর বাগিচাপাড়ার তোরাব আলীর ছেলে রজিবুল (৩০), রফিকের ছেলে আসাদুল (৩২), আনারুলের ছেলে রুহুল (৩০) এবং আজমতপুর হুদমাপাড়া এমাজ উদ্দিনের ছেলে জলিল (২৫), মোল্লাটোলা তেলকুপির এজাবুলের ছেলে সরোয়ার (৩০), এবং কফুলের ছেলে লাল বাবু (২৫) পালিয়ে যায়। আটককৃত ফেন্সিডিল, মোবাইল ফোন, সীম কার্ড এবং মেমোরী কার্ড এর সিজার মূল্য-৩৮ হাজার ২’শ টাকা। আটককৃত ফেন্সিডিল ও অন্যান্য মালামালসহ ধৃত ও পলাতক আসামীদের ব্যাপারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *