চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত

নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষন ভাতা ও ড্রাইভিং লাইসেন্স বিতরণ, ফ্রিল্যান্সিং, বিউটিফিকেশন ও মৎস্য চাষ কোর্সের উদ্বোধন, ব্লাড গ্রুপিং, প্রতিষ্ঠানের রোপন করা বৃক্ষের পরিচর্যা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও মেয়েদের জন্য মিউজিক্যাল পিলোপাস এর আয়োজন করা হয়। বুধবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস এর কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। যুব উন্নয়নের জেলা কার্যালয়ের ভবনে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম-সেবা, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সামাদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আব্দুল মান্নান। বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান ও মোঃ আশিকুর রহমান। এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে রোপনকৃত বৃক্ষের পরিচর্যা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান হয়। বিকেলে প্রীতি ভলিবল প্রতিযোগিতা ও মেয়েদের জন্য মিউজিক্যাল পিলোপাস এর আয়োজন করা হয়। কম্পিউটার কম্পোজ, গাভী পালন, পোষাক তৈরি ও গরু মোটাতাজাকরণে ৯ জনকে ৬ লক্ষ টাকা ঋণের চেক প্রদান করা হয়। যানবাহন চালনো প্রশিক্ষণার্থীদের ৪০ জনকে ৩৭৫০/ টাকা করে মোট ১ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভাতা প্রদান করা হয়েছে। ৫৪ জনকে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়। ২ জন সফল আত্মকর্মী ও ১ জন যুব সংগঠককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ফ্রিল্যান্সিং ২৫ জন, বিউটিফিকেশন-২৫ জন, কৃষি ও হর্টিকালচার ৫০ জন এবং মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ ট্রেডে ২৫ জনসহ সর্বমোট ১২৫ জনের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *