চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ বিএনপির ডাকা অবরোধের ২য় দিন

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপূর্ণ বিএনপির ডাকা অবরোধের ২য় দিন

নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচনের দাবীতে বিএনপির সারাদেশে ডাকা ৩দিনের অবরোধের ২য় দিন চলছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করলেও বাস, ট্রাক বা অন্যান্য বড় যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে মাঝে মাঝে রাস্তায় কিছু ট্রাক চলাচল করেছে। রাস্তায় অটোবাইক, অবৈধ ভুটভুটি, নসিমন, করিমন, ট্রাক্টরসহ বিভিন্ন অবৈধ যানবাহন চলাচল করছে। অবরোধে হরতালে দুরপাল্লাসহ আভ্যন্তরীন রুটে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পাহারায় ছেড়ে গেছে সোনামসজিদ স্থলবন্দর থেকে পণ্যবাহী ট্রাক। তবে, অবরোধে শহরের প্রধান প্রধান মার্কেটসহ অধিকাংশ দোকান-পাট খোলা রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনির সদস্যরা টহলে রয়েছেন। জেলায় বিএনপির ডাকা অবরোধের ২য় দিন কোন অঘটন ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *