চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ই-টেন্ডার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের ই-টেন্ডার অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের রাজস্ব তহবিলের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার কাজের ই-লটারী হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা মরহুম মইনুদ্দীন মন্ডল সম্মেলন কক্ষে ২০২৩/২৪ অর্থ বছরে এসব কাজের ই-লটারীর উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ রুহুল আমিন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী মো আফাজ উদ্দিন, নির্বাচিত সদস্য তারিকুজ্জামান সুমন, সদস্য কবির খান, সংরক্ষিত নারী সদস্য তাসলিমা বেগম, জেলা পরিষদে সহকারী প্রকৌশলী সুজাউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহিদসহ টেন্ডারে অংশগ্রহণকারী ঠিকাদারবৃন্দ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *