গোমস্তাপুরে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

গোমস্তাপুরে ইউএনওকে বিদায়ী সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুনকে রহনপুর রিপোর্টাস ক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার নিজ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন নাহিদ। এসময় উপস্থিত ছিলেন সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল ও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক উত্তম কুমারসহ অন্যরা। উল্লেখ্য, গত ২৯ অক্টোবর তাঁকে নওগাঁর ধামইরহাট উপজেলায় বদলি করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *