ভোলাহাটে মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

ভোলাহাটে মহিলা ভাইস চেয়ারম্যানসহ গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী দল বিএনপির ভোলাহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুনকে আইসিটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও গত ২৪ ঘন্টায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ২ নভেম্বর বৃহস্পতিবার বেলা সোয়া ১২ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে তাঁকে গ্রেফতার করে ভোলাহাট থানা পুলিশ। গত ১৫ আগষ্ট উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ আহসান হাবীব বাদি হয়ে বিএনপির ভোলাহাট উপজেলার যুগ্ম আহ্বায়ক মোসাঃ শাহনাজ খাতুনের বিরুদ্ধে ভোলাহাট থানায় আইসিটি আইনে একটি মামলা করেন। ঐ মামলার মহিলা ভাইস চেয়ারম্যান মোসা: শাহানাজ খাতুন ৫ নং আসামি। এস.আই মোস্তাফিজুর রহমান জানান, মোসা: শাহনাজ খাতুনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ভোলাহাট থানায় মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, গ্রেফতারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এছাড়া শিবগঞ্জ থানা পুলিশ একজন এবং নাচোল থানা পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এ নিয়ে জেলায় গত ২৪ ঘন্টায় তিনজনকে গ্রেফতার করলো পুলিশ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *