শিবগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

শিবগঞ্জে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত

‘সমবায়ে গড়ছি দেশ-স্মার্ট হবে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে-৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পতাকা উত্তোলন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মাহবুব আরিফ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস , উপ উপজেলা যুব কর্মকর্তা আবদুৎ তোয়াবসহ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার সমবায়ীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *