ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

ধামইরহাটে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নওগাঁর ধামইরহাটে ২০২৩-২৪ অর্থ বছরে কৃষি প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ নভেম্বর বিকেল ৪ টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ হাজার ৭ শত ৩৩ জন তালিকাভুক্ত কৃষকের মাঝে সরিষা, গম, ভুট্টা, মসুর, খেসারী, চিনাবাদাম, সূর্যমুখি, মুগ ও শীতকালীন পেয়াজের বীজ ও সার বিতরণ কাজের উদ্বোধন করেন, জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ ইতিহাসবিদ অধ্যাপক শহীদুল ইসলাম, কৃষি কর্মকর্তা তৌফিক আল জুবায়ের, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী সুমন মাহমুদ, জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান, ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক সরকার, এটিএম বদিউল আলম, মাহফুজুল হক লাকি, পিআইও মনছুর আলী প্রমুখ। প্রণোদনার তালিকাভুক্ত প্রান্তিক কৃষকদের ১ বিঘা জমি চাষাবাদের জন্য বীজ, সারসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হবে বলে কৃষি অফিস জানায়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *