গোমস্তাপুরে রাস্তার নির্মান কাজের উদ্বোধন

গোমস্তাপুরে রাস্তার নির্মান কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ১৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে চৌডালা মাদ্রাসা মোড় হতে বোয়ালিয়া ইউনিয়নের নরশিয়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তার নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে এলজিইডির রুরাল কানেক্টিভিটি ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় উপজেলার চৌডালা মাদ্রাসামোড়ে এ নির্মান কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। ফলক উম্মোচন শেষে সুধি সমাবেশ চৌডলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আনসারুল হতের সভাপতিত্বে বক্তব্য রাখেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ নেতা-কর্মী ও সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *