গোমস্তাপুরে গ্রামীন সড়কের নির্মান কাজের উদ্বোধনে সাংসদ জিয়াউর

গোমস্তাপুরে গ্রামীন সড়কের নির্মান কাজের উদ্বোধনে সাংসদ জিয়াউর

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নে একটি গ্রামীন সড়কের নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে আলিনগর রেলব্রীজ থেকে ইমামনগর পর্যন্ত কাঁচাসড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়। ফলক উম্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। পরে স্থানীয় একটি আমবাগান স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সুধী সমাবেশে সভাপতিত্ব করেন আলিনগর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। বক্তব্য রাখেন, জেলা মহিলালীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, আলিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম, অধ্যক্ষ রবিউল আওয়াল টুনু, বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম সোনার্দী ও মোজাম্মেল হক মাষ্টার, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমামসহ অন্যরা। উল্লেখ্য, এলজিইডির বাস্তবায়নাধীন এ প্রকল্পে ১ কোটি ৪১ লক্ষ টাকা ব্যয়ে সড়কটি নির্মিত হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *