চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ৫টি ককটেল উদ্ধার

র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যদের অভিযানে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি থেকে অবিস্ফোরিত ৫টি ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে। র‌্যাবের এক প্রেসনোটে বুধবার সকালে জানানো হয়, র‌্যাবের একটি চৌকষ আভিযানিক দল ৮ অক্টোবর তারিখ রাত আনুমানিক একটার দিকে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার কুথানীপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ০৫টি অবিস্ফোরিত ককটেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।

র‌্যাব আরও জানায়, র‌্যাবের নিকট গোপন তথ্য আসে যে, চাঁপাইনবাবগঞ্জ সদরের রামচন্দ্রপুর কুথানী পাড়া গ্রামে কয়েকজন ব্যক্তি সন্দেহজনক চলাফেরা করছে। র‌্যাবের আভিযানিক দল তৎক্ষনাৎ উক্ত এলাকায় গমন করলে এলাকার একটি বাড়ীর পিছনে একটি সিমেন্টের ব্যাগে সন্দেহজনক ককটেল সাদৃশ বস্তু দেখতে পায়।

আভিযানিক দল তৎক্ষনাৎ উক্ত এলাকাটি ঘেরাও করে রাখে এবং নিকটস্থ বেসামরিক ব্যক্তিবর্গকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরবর্তীতে রাজশাহী হতে র‌্যাবের বিশেষায়িত বোম ডিসপোজাল ইউনিট বর্ণিত এলাকায় গমন করে উক্ত ব্যাগের ভিতর থেকে ৫টি তাজা ককটেল উদ্ধার করে। উক্ত ককটেল গুলো চলমান অবরোধে নাশকতায় ব্যবহারের জন্য প্রস্তুত করা হয়েছিল বলে তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় উদ্ধারকৃত বোম সাদৃশ ককটেল সমূহ জিডির মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *