গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ

গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর (নন্দীপুর) ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে রহনপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে বংপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, প্রধান শিক্ষক তোফিজুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মী ও শত শত সুবিধাভোগী নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *