শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত দুই

শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত দুই

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের ওমরপুর খোঁজপাড়া গ্রামে জমিজমা বিরোধের জেরে প্রতিপক্ষর হামলায় দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। ৩ নভেম্বর দুপুরে প্রতিপক্ষের হামলায় আহত হয় মোঃ জালাল উদ্দিন ও জালাল উদ্দিনের ছেলে দেলোয়ার তাদেরকে স্থানীয়রা উদ্ধার করেছে বোন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে দেলওয়ার কে ভর্তি করে এবং জালাল উদ্দিন গুরুতর আহত হয় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করেন দুজন চিকিৎসাধীন রয়েছে। এ হামলার ঘটনায় রুমালি বেগম বাদী হয়ে সেন্টুর ছেলে রহিম আলী, রহিম ছেলে মোমিন, রহিমের স্ত্রী ডলিয়ারা বেগম, মনিরুল ইসলাম এর স্ত্রীর রোসনারা, মুনিরুল ইসলামসহ ছয় জনের নাম উল্লেখ করে শিবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রুমালী বেগম বলেন, আজ থেকে ৬ দিন আগে আমার স্বামী ও ছেলে আহত হওয়ায় শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করি, কিন্তু এখন পর্যন্ত অভিযোগটি তদন্ত করে মামলা নথিভুক্ত করা হয়নি। আসামিরা প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এর সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে বিবাদী আব্দুর রহিমের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ চৌধুরী জুবায়ের আহাম্মদ বলেন, জমি-জমার জেরে মারামারির ঘটনায় দুইজনে আহত হয়েছে এবং দুই পক্ষই অভিযোগ দাখিল করেছে। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *