গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ

গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাধানগর ইউনিয়ন পরিষদের আয়োজনে লেবুডাঙ্গূ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন প্যানেল চেয়ারম্যান ও ইউপি সদস্য রফিকুল ইসলাম । প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য মুহা. জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, রাধানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ সাইদুর রহমান, আওয়ামীলীগ নেতা মুকুল চৌধুরীসহ অন্যরা। এসময় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মী ও সুবিধাভোগী শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *