শিবগঞ্জে নবনির্মিত ব্রিজের শুভ উদ্বোধন

শিবগঞ্জে নবনির্মিত ব্রিজের শুভ উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের পুকুরিয়ায় পাগলা নদীর ঘাটেব ৩৬০মিটার চেইনেজে ৯৮.১০ মিটার দৈর্ঘ্যের ৯ কোটি ৬৬ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ব্রিজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা হয়েছে। ৯ নভেম্বর বিকেলে কানসাট ইউনিয়নের পুখুরিয়া গ্রামে কানসাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বেনাউল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রেজাউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে ব্রিজটি উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামানিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, উপজেলা নির্বাহী প্রকৌশলী ছবের আলী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কুনাল মুখার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলম টিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ কে এম আজমুল হক বাদশা, মোবারকপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শামিম রেজাসহ অন্যরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *