গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ

গোমস্তাপুরে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতাভোগীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সামিউল আলম শ্যামল। প্রধান অতিথি ছিলেন এলাকার জাতীয় সংসদ সদস্য জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, জেলা পরিষদ সদস্য সাবিহা শবনম কেয়া, বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *