শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন সাংসদ শিমুল

শিবগঞ্জে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী তুলে দিলেন সাংসদ শিমুল

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল।

শুক্রবার দুপুরে উপজেলা মনাকষাস্থ নিজ বাসভবনে তিনি এসব ক্রীড়া সামগ্রী উপজেলার হাইস্কুল, কলেজ, মাদ্রাসা, ক্লাব ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও প্রতিনিধিদের হাতে তুলে দেন।

ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রীকেট সেট, ভলিবল, হ্যান্ডবল, ক্যারাম বোর্ড, বাস্কেটবল, দাবা ও ব্যাডমিন্টন খেলার সামগ্রী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এসময় উপজেলার ৬০টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রীগুলো বিতরণ করা হয়।

যুব উন্নয়ন অধিদপ্তর শিবগঞ্জ এর আয়োজনে ক্রীড়া সামগ্রী বিতরণকালে সাংসদ শিমুল বলেন, বর্তমান সরকার সকল ক্ষেত্রে উন্নয়ন করে যাচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে, শিক্ষাক্ষেত্রেও অনেক উন্নয়ন করেছে সরকার। শিক্ষার পাশাপাশি সরকার ক্রীড়াক্ষেত্রেও অনেক অবদান রেখেছেন। খেলা-ধুলা শিক্ষার্থীদের মন ও শরীর ভালো রাখে।

সেজন্যই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া সামগ্রী দেয়া হলো। সাংসদ দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা কে ক্ষমতায় নিয়ে আসার আহবান জানান।  এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবদুৎ তোয়াবসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও আওয়ামীলীগ ও অংগ সংগঠনের বিভিন্নস্তরের নেতা-কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *