গোমস্তাপুরে রহনপুর-বাঙ্গাবাড়ি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

গোমস্তাপুরে রহনপুর-বাঙ্গাবাড়ি রাস্তা সংস্কার কাজের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে রহনপুর হতে বাঙ্গাবাড়ি পর্যন্ত রাস্তা সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকেলে রহনপুর লুৎফর ফিলিং স্টেশনের পাশে এ রাস্তার ফলোক উন্মোচন করা হয়। উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। পরে প্রসাদপুর কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর মেয়র মতিউর রহমান খান। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুহা. জিয়াউর রহমান। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুক। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু সহ আওয়ামী, ছাত্রলীগের সংগঠনের নেতাকর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *