পোরশায় সন্ত্রাস ও নাশতকা প্রতিরোধ কমিটির সভা

পোরশায় সন্ত্রাস ও নাশতকা প্রতিরোধ কমিটির সভা

 

নওগাঁর পোরশায় উপজেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার। সভায় এ উপজেলায় যে কোন সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে সকলকে সচেষ্ঠ থাকার জন্য বলা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান কাজীবুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে একই স্থানে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সালমা আক্তার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *