এবার সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

এবার সৈয়দপুর বিমানবন্দরে ঢুকে পড়লো শিশু

সৈয়দপুর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এবার অনুপ্রবেশ করেছে ১০ বছরের এক শিশু। শিশুটির বাড়ি রংপুর সদরের দেউডুবায়। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। তাকে জিম্মায় নিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ। রোববার সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে এ ঘটনা ঘটে। সৈয়দপুর বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, রবিবার বিকেলের দিকে রংপুর থেকে একটি বাসে চড়ে সৈয়দপুর শহরে আসে শিশুটি। বাস টার্মিনাল থেকে সন্ধ্যার দিকে অটোরিকশায় চেপে বিমানবন্দরে আসে। সন্ধ্যা ৭টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ এন্ট্রি গেট দিয়ে অন্যান্য যাত্রীদের সঙ্গে ঢুকে পড়ে। সিভিল অ্যাভিয়েশনের সুপারভাইজার ফাহমি হাসিব শিশুটির চলাফেরা দেখে সন্দেহ করেন। তখন শিশুকে জিজ্ঞাসাবাদ করলে অনুপ্রবেশের বিষয়টি বুঝতে পারেন। শিশুটি বিমানযোগে ঢাকায় যাওয়ার চেষ্টা করছিল। এ বিষয়ে সোমবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে সৈয়দপুর বিমানবন্দরের ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ জানান, রাতে শিশুটির পরিবারকে খবর দেওয়া হয়েছিল এবং রাত ১১ টার দিকে শিশুটিকে স্বজনের কাছে তুলে দেওয়া হয়। বয়স কম হওয়ায় এ ব্যাপারে কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলে জানান তিনি।
এর আগে গত সেপ্টেম্বর মাসে নয়-দশ বছরের এক শিশু ভিসাপাসপোর্ট ছাড়াই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে উঠে পড়ে। পরে তাকে জিম্মায় নিয়ে পরিবারের কাছে হস্তান্তরর করে কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *