চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির উদ্যেগে মঙ্গলবার হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিক সনাক্তকরণ ও চিকিৎসা সেবা দেয়া হয়। “ডায়াবেটিসের ঝুঁকি জানুন-প্রয়োজনীয় ব্যবস্বথা নিন” এই প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা হয়। সকাল ৮টা থেকে নতুন রোগী সনাক্তকরণ চিকিৎসা শুরু হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রশাসনিক কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ দুররুল হোদা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ নাইমুল হক, সিনিয়র মেডিকেল অফিসার চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক হাসপাতাল ও অন্যান্য সদস্যবৃন্দ। ক্যাম্পে প্রায় নতুন ১৫০ জন রোগীর বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও চিকিৎসা প্রদান করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *