গোমস্তাপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে চেক প্রদান

গোমস্তাপুরে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে চেক প্রদান

মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত স্বেচ্ছাসেবি মহিলা সমিতি সমূহের মধ্যে ২০২২- ২০২৩ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকেলে ৪ টায় উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অফিসের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগ সভাপতি জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার পঙ্কজ কুমার দাস, বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নহু,সাবেক জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম প্রমুখ। মোট ৪৮ নিবন্ধিত সমিতির মাঝে ২ লক্ষ ৫৩ হাজার ৪০ টাকার চেক বিতরণ করা হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *