ভোলাহাটে নতুন ওসির যোগদান

ভোলাহাটে নতুন ওসির যোগদান

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন সুমন কুমার। ৩২তম ব্যাচে তিনি সর্বপ্রথম পুলিশ বাহিনীতে যোগদান করেন। সুমন কুমার সাবেক ওসি মোঃ সেলিম রেজা স্থলাভিষিক্ত হয়ে ১২ নভেম্বর বিকেলে ভোলাহাট থানার দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি-২ হিসেবে কর্মরত ছিলেন। নতুন অফিসার ইনচার্জ সুমন কুমার ভোলাহাট উপজেলার সকল প্রকার অপরাধমূলক কর্মকাণ্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন। ভোলাহাট থানা সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ সুমন কুমার রাজশাহী কলেজ থেকে শিক্ষা অর্জন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *