৭৮টি মোবাইলসহ চাঁপাইনবাবগঞ্জে ৩ মোবাইল চোরাকারবারী গ্রেফতার

৭৮টি মোবাইলসহ চাঁপাইনবাবগঞ্জে ৩ মোবাইল চোরাকারবারী গ্রেফতার

৭৮টি চোরাই মোবাইলসেট সহ ৩জন মোবাইল চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব ও বিজিবি সদস্যরা। র‌্যাবের এক প্রেসনোটে জানানো হয়, র‌্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা এবং ৫৩ বিজিবি এর একটি যৌথ অপারেশন দল ১৫ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার ছত্রাজিতপুর ইউনিয়নের সোনাপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় এলাকার চিহ্নিত চোরাকারবারী শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর সোনাপাড়ার মোঃ শফিকুল ইসলামের ছেলে মোঃ আব্দুল কাদের জিলানী @ সুইট (২১), চন্ডিপুর ঘোষপাড়ার মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ করিম ইসলাম সিয়াম (২১) এবং ছত্রাজিতপুর কুমারপাড়ার নেস মোহাম্মদ এর ছেলে মোঃ ইউসুফ বিশ্বাস (২৮)কে ৭৮(আটাত্তর) টি মোবাইলসহ হাতেনাতে গ্রেফতার করে।
আটককৃতরা মোবাইল চোরাকারবারির একটি সংঘবদ্ধ চক্র। সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে মোবাইল সংগ্রহ করে তারা দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতো। ৫৩ বিজিবি থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত কয়েক দিন ধরেই এই চোরাচালান চক্রের বিষয়ে র‌্যাব এর গোয়েন্দা দল ছায়া তদন্ত শুরু করে। ১৫ নভেম্বর রাত আনুমানিক ০৩:৩০ ঘটিকায় র‌্যাব-৫, সিপিসি-১ এবং ৫৩ বিজিবির ২টি চৌকস আভিযানিক দল যৌথ অভিযান পরিচালনা করে শিবগঞ্জ থানার ছত্রাজিতপুর এলাকায় আব্দুল কাদের জিলানী এর বাড়ীতে অভিযান পরিচালনা করে ৪৩ টি অবৈধ মোবাইল ফোন উদ্ধার করে। পরবর্তীতে আব্দুল কাদের জিলানীর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আরো দুইটি বাড়িতে অভিযান পরিচালনা করে যথাক্রমে ১৯টি ও ১৬টি মোবাইল সর্বমোট ৭৮টি অবৈধ মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়। এঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *