চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব শনিবার

নানা কর্মসূচীর আয়োজন

চাঁপাইনবাবগঞ্জের সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব শনিবার

চাঁপাইনবাবগঞ্জের নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন সাংবাদিক কল্যাণ তহবিলের যুগপূর্তি উৎসব ১৮ নভেম্বর শনিবার। যুগপূর্তি উৎসবকে রাঙিয়ে তুলতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে সংগঠনটি। গোমস্তাপুর উপজেলার রহনপুরে জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে শনিবার দুপুর আড়াইটা থেকে শুরু হবে যুগপূর্তি উৎসব। আয়োজনের মধ্যে রয়েছে, উৎসব উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘প্রতিচ্ছবি’র মোড়ক উন্মোচন, স্মৃতিচারণ, আলোচনা সভা। সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পাশাপাশি থাকবে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা। এছাড়া টানা ২৫ বছরের ঊর্ধ্বে যারা সাংবাদিকতা করে যাচ্ছেন, সংগঠনের মধ্যে এমন ৫ জনকে ‘জ্যেষ্ঠ সাংবাদিক সম্মাননা’ দেয়া হবে। তার আগে সকালে শোভাযাত্রা করবে কল্যাণ তহবিলের সদস্যরা। শোভাযাত্রায় সদস্যদের পরিবারও অংশ নেবে।
সাংবাদিক কল্যাণ তহবিলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু জানান, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে গঠিত সাংবাদিক কল্যাণ তহবিল জেলায় নতুন ধারার জন্ম দিয়েছে। শুধু তাই নয়, রাজশাহী বিভাগের অন্য কোথাও এ ধরনের সংগঠন আছে কিনা জানা নেই। তিনি বলেন, যুগপূর্তি উৎসবকে ঘিরে সদস্যদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে। উৎসবকে স্মরণীয় করে রাখতে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অতিথি, শুভাকাক্সক্ষীদের পাশাপাশি সদস্যদের পরিবারবর্গের উপস্থিতি উৎসবকে আরো প্রাণবন্ত করে তুলবে বলে তিনি জানান।
সংগঠনের সভাপতি আসাদুল্লাহ আহমদ বলেন, ২০১১ সালে পথচলা শুরু করা সাংবাদিক কল্যাণ তহবিল চলতি বছর এক যুগ পূরণ করেছে। শুরুতে সংগঠনটি ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ নামে পরিচিত হলেও পরে এর নাম পরিবর্তন করে ‘সাংবাদিক কল্যাণ তহবিল’ রাখা হয়। চলতি বছর এক যুগ পূর্ণ করেছে সংগঠন।
মর্যাদার এই সংগঠন এর ঐতিহ্য তুলে ধরতে ব্যাপক আয়োজন করা হয়েছে। সকলকে শনিবার সকাল থেকে শুরু করে সারাদিন এর আয়োজনে সম্পৃক্ত থেকে সাংবাদিক কল্যাণ তহবিল এর যুগপূর্তি উৎসব সফল করতে সকলের প্রতি আহবান জানানো হয়। সাংবাদিক কল্যাণ তহবিল এর যুগপূর্তি উৎসব এর সফলতা কামনা করে ‘সাংবাদিক কল্যাণ তহবিল’ এর যুগপূর্তি তে সংগঠনের সকল সদস্যদের জন্য শুভকামনা জানিয়েছেন ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর প্রকাশক ও সম্পাদক, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *