পোরশায় ভারতীয় গরু উদ্ধার

পোরশায় ভারতীয় গরু উদ্ধার

নওগাঁর পোরশায় দু’টি ভারতীয় গরু উদ্ধার করেছে নওগাঁস্থ ১৬ বিজিবি ব্যাটালিয়নের নিতপুর বিওপির টহলদল। মঙ্গলবার সকালে নিতপুর সুহাতি গ্রামের আব্দুল লতিফের আমবাগান থেকে গরুগুলি উদ্ধার করা হয়। নিতপুর ক্যাম্পের সুবেদার মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিাজিবি’র একটি টহলদল সীমান্ত পিলার ২৩০/৫২ আর হতে আনুমানিক ৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে গরু উদ্ধার করা হয়। এসময় বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারী গরু দু’টি রেখে পালিয়ে যায়। গরু গুলির আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। গরু দুটি পত্নীতলা নজিপুর কাস্টম অফিসে জমা দেওয়া হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *